সংগৃহিত
খেলা

বিপিএলে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান রোস

ক্রীড়া ডেস্ক: বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচের আগে এবার দলটিতে নতুন করে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলেক্স রোস।

শনিবার ঢাকা পৌঁছে রোববার মিরপুরের একাডেমি মাঠে সেরেছেন অনুশীলনও। পরবর্তীতে জানালেন বিপিএল নিয়ে নিজের ভালোলাগার কথা।

গণমাধ্যমকে রোস বলছিলেন, ‘খুব উচ্ছ্বসিত আমি। এটা খুবই দ্রুত ঘটে গিয়েছে আমার সাথে। আমি খুবই এক্সসাইটেড। ফ্লাইটে থাকতে আমি ম্যাচ দেখেছি। ছেলেরা দারুণ খেলেছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে নেটে অনেকক্ষণ অনুশীলন করেছি। আমি এলপিএলে খেলেছি।’

আরও যোগ করেন, ‘এখানের উইকেটের সাথে মিল রয়েছে অনেকটাই। তবে ক্রিজে গেলে আরো ভালো বুঝতে পারব। আশা করছি বল হাতেও কিছু করে দেখাতে পারব। আমার প্রথম টি-টোয়েন্টি উইকেট পেলে খারাপ হবে না। দলের যখন প্রয়োজন হবে তখন ব্যাট হাতেও অবদান রাখতে পারব। বল স্পিন হওয়ায় সুইপ শট খুবই গুরুত্বপূর্ণ।’

রোসের আরেক সতীর্থ বেন কাটিংও এসেছেন বিপিএল খেলতে। কোনো পরামর্শ দিয়েছেন কী না সে এমন প্রশ্নে রোস বলেন, ‘না বেন কাটিং আমাকে কোনো টিপস দেয়নি এখনো। ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা হয়নি বেনের সঙ্গে। সে খুব সম্ভাবত ক্রিকেট নিয়ে ভুল পরামর্শ দিতে পারে আমাকে (হাসি)।’

বিপিএলে অজি ক্রিকেটারদের কম দেখার কারণ হিসেবে রোস বলেন, ‘অস্ট্রেলিয়ানদের বিপিএল না খেলার অনেকগুলো কারণ রয়েছে। ছেলেরা বেশিরভাগ সময় ঘরোয়ার ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করে। বিশেষ করে কেউ ভিক্টোরিয়ার হয়ে খেলছে কেউ চার দিনের কেউবা ওয়ানডে। এসব নিয়েই তাদের ব্যস্ততা, এছাড়া তো বিগ ব্যাশ রয়েছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা