ছবি-সংগৃহীত
রাজনীতি

বিকেলে বিএনপি’র গণমিছিল

নিজস্ব প্রতিনিধি: একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগরে আজ (৯ সেপ্টেম্বর) গণমিছিল করবে বিএনপি ও ও সমমনা দলগুলো। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হবে।

এ দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে গণমিছিল করবে। এ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে গণমিছিল ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। তা সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে।

উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয়সহ সব থানা-ওয়ার্ডের নেতাকর্মী-সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদেরও অংশ নিতে বলা হয়েছে।

বিএনপির দুটি গণমিছিল শুরু হবে বেলা ৩ টায়। উত্তরের গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

অপরদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে দলটি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছেন। আশা করছি, বিপুল লোকসমাগম হবে। দুটি গণমিছিল নয়াপল্টনের গিয়ে শেষ হবে। সেখানে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।’

এদিকে এদিন বিকেল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ শেষে গণমিছিল বের করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় পর্যন্ত মিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বেলা ৩ টায় পূর্ব পান্থপথস্থ এফডিসি সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি); বিকাল ৪ টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।

এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)সহ সমমনা দলগুলো একযোগে একদফা দাবিতে এ দিন একই কর্মসূচি পালন করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা