সংগৃহিত
রাজনীতি

বিএনপির আহ্বানে মানুষ সাড়া দিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির ভোট বর্জনের আহবানে দেশের মানুষ সাড়া দিচ্ছেনা।

সোমবার (১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তারেক জিয়া রাজনীতিবিদ নন বরং সন্ত্রাসী দলের নেতা। বিদেশে বসে ভোট বর্জনের আহ্বান শুধুমাত্র বিএনপি দলের নেতারাই সাড়া দিচ্ছেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন না।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত প্রয়োজন থেকে অপ্রয়োজনীয় বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন বেশি। সারাদেশে ভোটারদের মধ্যে ভোটের আমেজ দেখা দিয়েছে এবং ব্যাপক হারে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবে তারা।

৭ জানুয়ারি নির্বাচনের দিন কোন সন্ত্রাসী অরাজকতা বা চোরা গুপ্তা কোন কার্যক্রম সৃষ্টি করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান হানিফ।

এই সময় সংসদ সদস্য আ: খ: সরোয়ার জাহান বাদশা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা