সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) একটি বালুবোঝাই ট্রাক এবং একটি যাত্রীবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মিন্দানাওর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের উত্তর কোটাবাতো প্রদেশের অ্যান্টিপাস পৌরসভার একটি প্রধান সড়কে স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা স্যামুয়েল লুমায়ন। তবে তিনি সতর্ক করেছেন যে, হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মিক গারফিন এএফপিকে বলেন, দুর্ঘটনার আগে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।

গারফিন জানিয়েছেন, দুর্ঘটনার পর ভ্যানটিতে আগুন ধরে যায়। চালকদের প্রায়ই নিয়ম লঙ্ঘন করার কারণে এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবে ফিলিপাইনে সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানেই প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা