সংগৃহীত ছবি
রাজনীতি

প্রেস ক্লাবে আ’লীগ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের কিছু সংখ্যক কর্মী এক মানববন্ধনের আয়োজন করেন। এসময় অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালান বিএনপি কর্মীরা। তখন আওয়ামী লীগের কর্মীদের বেধড়ক মারধর করা হয়।

তবে ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী। এসময় পাশ থেকে ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহত হয়ে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুতুব হিলালীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে হুমায়ুন কবির নামের একজন কল ধরেন। তিনি জানান, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হয়েছে। যার মধ্যে চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা