ছবি: পিআইডি
জাতীয়

প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ের ছয় নম্বর ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এদিন প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশেপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এর আগে আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৮ আগস্ট যাত্রা শুরু করেছিল অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকার। সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথমবারের মতো সচিবালয়ে এ বৈঠক হচ্ছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা