পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম
সারাদেশ

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি-২০২৬ অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আলহাজ্ব ডাক্তার সৈয়দুর রহমানের মেজ সন্তান, সমাজসেবক ডা. মো. ফেরদৌস আলম।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত আদেশে পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০২৬-এর অনুমোদন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যের সন্তান হিসেবে ডা. ফেরদৌস আলম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি এপেক্স ক্লাব অব চিটাগংসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। প্রতি শনিবার তিনি নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এতে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ নিয়মিতভাবে উপকৃত হয়ে আসছেন।

ডা. ফেরদৌস আলম পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা ও বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
আমার বাঙলা /এস.টি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা