ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপির মোশাররফ

ইমরোজ মাহমুদ রুদ্র, রাঙ্গাবালী,পটুয়াখালী

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে হারিয়েছেন ৫৩ হাজার ৫৫৮ ভোটে।

ঘোষিত ফল অনুযায়ী, এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের ঝুলিতে গেছে ৬৯ হাজার ৭৭৬ ভোট। এছাড়া ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক খেলাফত মজলিসের প্রার্থী জহির উদ্দিন আহমেদ, দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬২৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১১১টি কেন্দ্রের ফল একত্র করে এই বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজয়ের পর এবিএম মোশাররফ হোসেন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পটুয়াখালী-৪ আসনের জনগণের আস্থা ও সমর্থন তার জন্য বড় দায়িত্ব। তিনি সবার ভালোবাসার প্রতিদান দিতে এলাকার উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

ফলাফল প্রকাশের পর কলাপাড়া ও রাঙ্গাবালীর বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা