সংগৃহীত ছবি
সারাদেশ

নৌকা ডুবে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা জানান, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুইজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমি সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলমের বরাত দিয়ে সেখানকার ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, তারা ৯ জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

তিনি আরও বলেন, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে। নয়জনের মধ্যে সাতজন সাঁতার জানায় তারা সাঁতরে পাড়ে উঠলেও বাকি দুজন ডুবে মারা যায় বলে জানা গেছে। তারা সবাই বন্ধু কি না এটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা