সংগৃহিত
রাজনীতি
রাজশাহী-৪

নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি

জেলা প্রতিনিধি: ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হুংকার দিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। এ আসনের বর্তমান এমপি এনামুল হককে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছেন। এর ভিডিও ছড়িয়ে পড়েছে। এনামুল হকের প্রচার মিছিলে হামলাও হয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মাঝে। এমন পরিস্থিতিতে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনামুল হক।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাগমারা উপজেলার দক্ষিণ জামালপুর বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, ‘ভোটের শুরু থেকে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ হুমকি ধমকি দিচ্ছেন। আমাদের এলাকায় ঢুকতে দেবেন না, চেহারা পরিবর্তন করে দেবেন— এসব বলে বেড়াচ্ছেন। এর প্রতিফলনও পাওয়া যাচ্ছে। তার সমর্থকরা আমাদের উপরে হামলা করছে। আমার কর্মীদের আহত করা হচ্ছে। আমরাও একের পর এক অভিযোগ করছি। কিন্তু সুফল পাচ্ছি না। তাই এখন তার প্রার্থিতা বাতিল করা জরুরি হয়ে পড়েছে। যতদূর শুনেছি, রাজশাহী থেকে তার ব্যাপারে এ ধরনের সুপারিশ পাঠানো হচ্ছে।’

এনামুল হক বলেন, ‘আমি এলাকায় ১৫ বছর ধরে এমপি। আমার সম্পর্কে মানুষের ধারণা আছে। আমি ভালো হলে ভোট দেবে, না হলে দেবে না। আমরা তো হাঙ্গামা করছি না। তিনি কেন এত উগ্র হয়ে পড়েছেন? আমরা চাই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাক। জনগণ যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে। এখানে জনগণের উপরে অন্য কোনো কথা থাকতে পারে না।’

পর পর তিন বার নৌকায় চড়ে এমপি হওয়া এনামুল হক এ আসনে এবার কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আওয়ামী লীগের মনোনয়নে নৌকা নিয়ে লড়ছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি মনোনয়ন পাওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাগমারা। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গে একজন করে গানম্যান রাখা হয়েছে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।

আবুল কালাম আজাদের বক্তব্যের এক ভিডিওতে দেখা গেছে, তিনি এমপিকে গালিগালাজ করছেন। তিনি বলেন, ‘আমি পুলিশকে বলেছি, এই জায়গায় আমার একটা লোককে ধরতে এলে হাড্ডি ভেঙ্গে দেবো। আমি তাহেরপুরের রাজা। আমিই সরকার।’

আবুল কালাম আজাদও বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার কর্মীদের মারধর করা হয়েছে, কিছু নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা