ছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পৌর বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব। এতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে মানুষ খুশি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও পরিবর্তনকে পছন্দ করছে না, তারা নানা ধরনের সমালোচনা শুরু করেছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবি আদায়ে সড়ক অবরোধ...

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামা...

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন...

শিশুর ক্ষতিকর কনটেন্টে অভিভাবকের করণীয়

বর্তমান সময়ে অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা