সংগৃহিত
আন্তর্জাতিক
রোববার সন্ধ্যায় শপথ

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় তিনি রোববার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। খবর পিটিআই’র।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান জে পি নাড্ডা মোদিকে বিজেপি পার্লামেন্টারি দলের নেতা হিসাবে তাকে নির্বাচনের বিষয়ে একটি চিঠি হস্তান্তর এবং এনডিএ নেতারা মোদিকে তাদের সমর্থন জানিয়ে চিঠি জমা দেওয়ার পর মুর্মু শুক্রবার মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে নিয়োগ প্রদান করেন।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন জিতেছে। তবে তাদের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মিলে একত্রে ২৯৩টি আসন পেয়েছে,এতে জোটটির একটি ভালো সুবিধাজনক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় তার উপর অর্পিত ক্ষমতা বলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’

ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

মুর্মু মোদির কাছে নিয়োগের চিঠি হস্তান্তর করেছেন । তিনি শুক্রবার সন্ধ্যায় এখানে রাষ্ট্রপতি ভবনে তার সাথে সাক্ষাত করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা