ছবি: সংগৃহীত
পরিবেশ

নদী নয়, যেন ময়লার ভাগাড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহর পেরিয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জুড়ী নদী। শহরের দুটি ঐতিহ্যবাহী বাজার—ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ—এই নদীর তীরেই। বাজার দুটির ময়লা–আবর্জনায় নদীটি এখন কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে।

ব্রিটিশ শাসনামলে স্থাপিত ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারকে যুক্ত করেছে শহরের শিশুপার্ক সেতু। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এই সেতু থেকেই নিয়মিত ময়লা–আবর্জনা ফেলা হয় নদীতে। পাশাপাশি শহরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্যও নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্য শেষ পর্যন্ত গিয়ে পড়ছে হাকালুকি হাওরে। ফলে হুমকির মুখে পড়ছে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বিষয়টি বারবার তোলা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন—এমন অভিযোগ স্থানীয়দের।

ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘জুড়ী শহরে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। মানুষ বাধ্য হয়ে নদীতেই ফেলছে। জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে ডাম্পিং স্টেশন দরকার।’

কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া বলেন, ‘প্রশাসনের কাছে বহুবার অনুরোধ করা হলেও ময়লা ফেলার নির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি।’

জুড়ী শহরের বাসিন্দা মো. মুজিবুর রহমান বলেন, ‘জনবহুল এলাকায় নদীতে এভাবে ময়লা ফেলা চলতে পারে না। পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।’

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মো. তাজুল ইসলাম বলেন, ‘নদীতে বর্জ্য ফেলার কারণে হাকালুকির মিঠাপানির মাছ বিলুপ্তির পথে।’

উপজেলা সদর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান, ‘জনপ্রতিনিধিরা অনেকবার বললেও প্রশাসন বলছে—শহরের আশপাশে খালি জায়গা নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে সভায় সতর্ক করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

জুড়ীর ইউএনও বাবলু সূত্রধর বলেন, ‘নির্দিষ্ট স্থান না থাকায় মানুষ যত্রতত্র ময়লা ফেলে। ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারণে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা