ছবি: সংগৃহীত
সারাদেশ

ধর্ষণের অভিযুক্ত সমীরনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সমীরন মালাকার (২৫) নামে এক ধর্ষণের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভিকটিম প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

একপর্যায়ে গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভিকটিম তার মাকে বিষয়টি জানান এবং নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তথ্যসূত্রে জানা যায়, মামলার পর থেকেই সমীরনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা