ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশের সেবক হতে চায় জামায়াত, ক্ষমতার মালিক নয়: জামায়াত আমির

আমার বাঙলা ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন , জামায়াতে ইসলামী প্রতারণা, ব্যাংক লুট কিংবা শেয়ারবাজার ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। তার ভাষায়, “আমাদের রাজনীতি ক্ষমতার মালিক হওয়ার জন্য নয়, দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান।

জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেন, অতীতে দলের ওপর যেসব অন্যায় ও নির্যাতন হয়েছে, সেগুলো দলীয়ভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিশোধমূলক রাজনীতি, চাঁদাবাজি কিংবা দুর্নীতির পথে না যাওয়ার যে অঙ্গীকার জামায়াত করেছে, তা তারা বাস্তবেও অনুসরণ করছে।

তিনি আরও বলেন, দোষারোপের সংস্কৃতি, তোষামদি, মিথ্যাচার ও ফ্যাসিবাদী আচরণ থেকে দেশকে মুক্ত করতে হবে। অতীত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ৫ তারিখের আগ পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দল ছিল জামায়াতে ইসলামী। তবে পরবর্তীতে তারা সব ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে সংলাপ করেছে এবং সবাইকে সমান অধিকারের আশ্বাস দিয়েছে।

পথসভায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আগামীর প্রজন্মের জন্য একটি সহিংসতামুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দলটি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জালিমকেই আর মানুষের ওপর হাত বাড়াতে দেওয়া হবে না।

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জামায়াত আমিরের উপস্থিতিকে ঘিরে বাসস্ট্যান্ড মোড় এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

টিভিতে আজকে যেসব খেলা দেখবেন

গ্লোবাল সুপার লিগে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে গায়ানা ও পার্থ। এদিকে...

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪৭ নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা