সংগৃহিত
আন্তর্জাতিক
জ্ঞান হারালেন যাত্রীরা

দিল্লিতে এসি ছাড়া প্লেনের মধ্যে ৮ ঘণ্টা!

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থাকে প্লেন। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) কাজ না করায় প্রচণ্ড গরমে প্লেনের মধ্যেই অজ্ঞান হয়ে গেলেন একাধিক যাত্রী। বৃহস্পতিবার (৩০ মে) এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে এমন ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার প্লেন এআই ১৮৩ এর। কিন্তু নির্দিষ্ট কিছু কারণে উড়তে দেরি হওয়ায় যাত্রীদের প্লেনের ভিতরেই বসে থাকার নির্দেশ দেয় এয়ারলাইন কর্তৃপক্ষের।

যাত্রীদের অভিযোগ, প্লেনের ভিতরে বসে থাকতে বলা হলেও, সেসময় কোনো এসিই কাজ করছিল না। ফলে আট ঘণ্টারও বেশি সময় ধরে প্লেনের মধ্যে আটকে থাকার কারণে অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েক জন জ্ঞানও হারান। একপর্যায়ে যাত্রীরা প্রতিবাদ করলে তাদের বিমান থেকে নেমে যেতে বলা হয়।

ওই ফ্লাইটের যাত্রী ও সাংবাদিক শ্বেতা পুঞ্জ বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য শিণ্ডেকে ট্যাগ করে পুরো বিষয়টি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে জানান। এরপরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আরও বেশ কয়েকজন যাত্রী পুরো বিষয়টি নিয়ে সামাজি যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই এয়ারলাইন কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে নেয়।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে দিল্লি। বুধবারই এ শহরের তাপমাত্রা ৫২ দশমিক ৯ ডিগ্রিতে পৌঁছেছিল। সেই অস্বস্তিকর আবহাওয়ায় এসি ছাড়া প্লেনের বদ্ধ পরিবেশে যাত্রীদের আট ঘণ্টা ধরে বসিয়ে রাখার ঘটনাকে ‘অমানবিক’ বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে লেখালিখি হচ্ছে।

উল্লেখ্য, ২০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকার পর শুক্রবার বেলা ১১টায় প্লেনটি সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায়। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা