আন্তর্জাতিক
ব্রিকস সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

আমার বাঙলা ডেস্ক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন কাশ্মীরের তিন বিশিষ্ট নেতা। হুরিয়াত কনফারেন্সের সাবেক চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক, আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি এবং ইমরান রেজা আনসারি এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর ভারতীয় সংবাদ সংস্থাকে মীরওয়াইজ উমর ফারুক জানান, ইরানের বিরুদ্ধে চলা নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে তাঁরা সংহতি প্রকাশ করেছেন। ফিলিস্তিন ও লেবাননে ঘটে চলা ঘটনাবলির নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড অন্যায় এবং বর্তমান পরিস্থিতিতে ইরান সঠিক পক্ষের থেকে নিজেদের রক্ষা করছে। এছাড়া দিল্লি ইরান দূতাবাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত শিশুদের স্মরণে আয়োজিত এক প্রদর্শনীতেও অংশ নেন কাশ্মীরের এই নেতারা।

বিশ্লেষকদের মতে, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও ইরানের মধ্যে কিছু কূটনৈতিক সংবেদনশীলতা ও মতপার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতার বিভিন্ন মন্তব্যের পর দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও অর্থনৈতিক ও জ্বালানি খাতে দুই দেশই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। এমন একটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে ইরানি রাষ্ট্রপতির সাক্ষাতের পাশাপাশি কাশ্মীরি নেতাদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা