ছবি: সংগৃহীত
বিনোদন

দশ বছর পর পর্দায় ফিরছে অপূর্ব–বিন্দু জুটি, নতুন ওয়েব সিরিজে চমক

আমার বাঙলা ডেস্ক

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি বেঁধেছেন। এই জুটির নাটকে মুগ্ধ হতেন দর্শক। বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। নতুন খবর, আবার ফিরছে অপূর্ব-বিন্দু জুটি। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

দুজনকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে, যা নির্মিত হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য। সিরিজটির নাম ‘হেডলাইন’।

তাকদীর’ ও ‘কারাগার’-এর মতো আলোচিত সিরিজের চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকীরের লেখা গল্পে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত হচ্ছে রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজ। এতে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ইয়াশ রোহান।

এই জুটির নাটকে মুগ্ধ হতেন দর্শক। বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। নতুন খবর, আবার ফিরছে অপূর্ব-বিন্দু জুটি। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

সিরিজটিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে, যা তার ক্যারিয়ারের জন্য একেবারেই ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার দ্বন্দ্ব ও অনুসন্ধানী সাংবাদিকতার গল্প নিয়ে এগোবে ‘হেডলাইন’—এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

এর আগে অপূর্ব ও বিন্দু জুটিকে একসঙ্গে দেখা গেছে ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার’, ‘বিলম্বিত টিকিট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে। সর্বশেষ ২০১৬ সালে বিপাশা হায়াতের গল্পে নির্মিত চয়নিকা চৌধুরী পরিচালিত নাটক ‘তৃতীয়জন’-এ এই জুটিকে দেখা যায়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপূর্ব চলতি মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে, আফসানা আরা বিন্দু ইতোমধ্যেই চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন।

তবে সিরিজটি নিয়ে আপাতত বিস্তারিত প্রকাশে অনিচ্ছুক পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান রয়েছে এবং প্রস্তুতিতে আরও অন্তত এক মাস সময় লাগবে। সবকিছু চূড়ান্ত হলে শুটিং শুরু করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা