ছবি-সংগৃহীত
রাজনীতি

ঢাকা ১৯ আসনে নৌকার মনোনয়ন চেয়ে সাইফুল ইসলামের শোভাযাত্রা

আশুলিয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে সরকারের উন্নয়ন শোভা যাত্রা প্রর্দশন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টা থেকে আশুলিয়া থানা এলাকার ৫টি ইউনিয়ন থেকে পৃথক ভাবে মোটর সাইকেল সহ হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সেচ্ছা সেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পলাশ বাড়ি মাঠে উপস্থিত হয়। সেখান থেকে প্রায় এক হাজার মোটর শোভা যাত্রাসহ কয়েকশত গাড়ীর বহরটি নবীনগর সাভার বলিয়াপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ককে প্রর্দশন করেন।

এসময় দ্বাদশ নির্বাচনে ঢাকা ১৯ আসনে সাইফুল ইসলামকে আওয়ামী লীগের পক্ষে নৌকার মনোনয়ন দেওয়ার আহবান জানিয়ে শ্লোগান দিয়েছেন। পরে ফিরতি পথে বাইপাইল হয়ে শেখ ফয়েজুতুনেছা হাসপাতাল হয়ে একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রা অংশ নেওয়া নেতা কর্মীরা বলেন গত ১০ বছরের মধ্যে আওয়ামী লীগের উদ্যোগে এটি ছিল বিশাল শোভা যাত্রা।

এতে প্রমাণ হয় সাভার আশুলিয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা সাইফুল ইসলাম ভাইকে ঢাকা ১৯ আসনের এমপি হিসাবে দেখতে চায়।এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন সাভার আশুলিয়া নিয়ে ঢাকা ১৯ আসনটি একটি জন বহুল এলাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশী ভোট এর আসন এটি। এখানে আঞ্চলিক ভোটের হিসাব হলে সাভার থেকে আশুলিয়া ডাবল ভোটারের পার্থক্য। সাভারে দুইলক্ষ চত্রিশ হাজার ভোটার আর আশুলিয়ায় পাঁচ লাখ পনের হাজার ভোটার এখানে বিএনপির প্রার্থী নির্বাচনে অংশ নিলে তার প্রতিদ্বন্দিতা করতে আশুলিয়া থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি বিপুল ভোটে নৌকার জয় নিশ্চিত করতে পারবো।

সাইফুল ইসলাম আরো বলেন ঢাকা ১৯ আসনের তৃণমুলের নেতা কর্মীরা মনে করে কর্মী বান্ধব নেতা না হলে ভোটের রাজনীতিতে বিজয়ী হওয়া কঠিন । নেতা কর্মীদের প্রত্যাশা থেকে আমি প্রার্থী হয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে ঢাকা ১৯ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেবো।

উক্ত উন্নয়ন শোভা যাত্রায় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সি, ঢাকা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহম্মেদসহ আশুলিয়া থানা আওয়ামী লীগ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতা কর্মি শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা