ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ আগস্ট) মার্কিন প্রশাসন এ পদক্ষেপ নেয়। ওয়াশিংটনের অভিযোগ, তারা এমন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ‘ইমপোজিং স্যাংশনস অন দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট’ শীর্ষক নির্বাহী আদেশের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি করিম খান ও আট বিচারকসহ আদালটির ১০ কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা আকানে ও সেয়ের যেকোনো সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হবে। একই সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর থেকেই আদালটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়তে থাকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, আকানে ও সেয়ে আইসিসির এমন কার্যক্রমে ‘সরাসরি’ যুক্ত ছিলেন, যার মাধ্যমে এমন দেশগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেসব দেশ আইসিসির এখতিয়ার স্বীকার করেনি।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য আইসিসির হুমকি মোকাবিলায় মার্কিন সরকারের উদ্যোগ আরও বিস্তৃত হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জবাবদিহিহীন এই আদালতে অর্থায়ন ও অংশগ্রহণ বন্ধে আরও দেশ যুক্তরাষ্ট্রের উদ্যোগে শামিল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর আইসিসির বিরুদ্ধে একটি প্রচারাভিযান শুরু করে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, আদালটি মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। ক্যাম্প ডেভিডে দেওয়া এক বক্তব্যে রুবিও বলেন, আইসিসির সদস্য নয়—এমন দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধেও আদালত এখতিয়ার দাবি করায় প্রতিষ্ঠানটি ‘নিজেকেই অবৈধ’ করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আইসিসির সদস্য নয়।

এরপর ট্রাম্প বলেন, রুবিও ‘বিবি ও আরও কয়েকজনকে রক্ষা করার’ চেষ্টা করছেন। ‘বিবি’ বলতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বোঝান।

তবে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে শুরু থেকেই আদালটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছেন। গত ডিসেম্বরে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিষেধাজ্ঞা বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অবস্থান বা বিচারিক কার্যক্রমে কোনো পরিবর্তন আনতে পারবে না।

আকানে বলেন, আইনি কাঠামোর ব্যাখ্যা কিংবা মামলার বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের চাপ মেনে নেওয়া হবে না। আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতাই এর মূল ভিত্তি এবং তা অক্ষুণ্ন থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আইসিসির ষষ্ঠ প্রেসিডেন্ট এবং এই পদে দায়িত্ব পালন করা প্রথম জাপানি নাগরিক আকানের ওপর সর্বশেষ নিষেধাজ্ঞার বিষয়ে আদালটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

পে-স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন...

শিশুর ক্ষতিকর কনটেন্টে অভিভাবকের করণীয়

বর্তমান সময়ে অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ

আগামী ২১ আগস্ট থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুর...

মাদ্রাসার শিক্ষক আটক, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. মনির হোসে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা