সংগৃহীত
অপরাধ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ৬ মে ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এক আদেশে বলা হয়, ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি হওয়ার কথা ছিল।

এই মামলাটি মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট প্রথম ঘটনা, যেখানে রিভিউ আবেদনের পর মূল আপিল শুনানির সুযোগ দিয়েছেন আদালত।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি মামলার রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আরো আগে, ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ শুনানির দিন নির্ধারণ করে। মামলাটি আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও আসামির পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা