সংগৃহীত
সারাদেশ

ছাদে প্লাস্টিকের বোতলে ধানচাষের অভিনব উদ্যোগ

বরিশাল ব্যুরো

ধানচাষের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ ভূমি; সবুজ খোলা মাঠের ছবি। দেশের বিভিন্ন অঞ্চলে ধান চাষের এটিই স্বাভাবিক চিত্র। তবে শহরে-বাড়ির ছাদেও যে ধানচাষ সম্ভব, সেটি বাস্তবে করে দেখিয়েছেন বরিশাল নগরীর একজন চিকিৎসক। তার নাম ডা. নাফিসা জাহান।

তিনি বাড়ির ছাদে পরিত্যক্ত প্লাস্টিক বোতলে ধানচাষ করে শহরে আলোড়ন সৃষ্টি করেছেন। তবে অবাক করার বিষয় তিনি কৃষি বিজ্ঞানের ছাত্রী নন, কিংবা পরীক্ষামূলক কোনো কাজও নয়। পেশায় চিকিৎসক হলেও তার এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ।

ডা. নাফিসা জাহান বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক। কর্মস্থল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠান ইনমাসের চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। এ জন্য তার উদ্যোগে প্রতিষ্ঠানটির মাঠ ব্যবহারের সুযোগ নেই।

ডা.নাফিসা বলেন, কিন্তু আমার মাথায় চাপে কৃষিকাজের বিষয়টি। তাই নিজের শখ পূরণে ভবনের ছাদে ধানচাষ করা হয়েছে। সাফল্যও পেয়েছি।

উদ্যোগটির শুরুর বিষয়ে সম্প্রতি এক আলাপচারিতায় তিনি বলেন, চিন্তা করছিলাম শুরুটা কীভাবে করবো? একদিন চিন্তা করলাম জায়গা নেই, তাতে কী? যদি প্লাস্টিকের বোতলকে ব্যবহার করি ফিল্ড হিসেবে-কেমন হয়! যেই ভাবনা সেই কাজ। তাই ভাঙাড়ির দোকানি থেকে দুই ও পাঁচ লিটারের প্লাস্টিকের ৫০০ বোতল সংগ্রহ করি। কালিজিরা জাতের এক কেজি ধানের বীজ সংগ্রহ করে এসব বোতলে আবাদ করা হয়। দেখি, এখানে বেশ ভালোভাবেই গাছগুলো বেড়ে উঠছে।

ডা. নাফিসার বলেন, ফি বছরই ইনমাস কার্যালয়ের সামনে সমতল ভূমিতে (জমি) বিভিন্ন কৃষিবাগান করি। এবারো বাগানের বার্ষিক বাজেট থেকেই ছাদে ধানচাষের ব্যয় করা হয়।

তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব দিতে চান ইনমাসের মালি আনোয়ার হোসেনকে। ধানচাষে এই পরিচর্যাকারী বলেন, উন্নয়নমূলক কাজ চালু থাকায় নিচে বাগান তৈরি সম্ভব ছিল না। তাই কর্মকর্তাদের সঙ্গে মূল ভবনের ছাদে বাগান করার বিষয়ে পরামর্শ করি। এতে পরিচালকসহ কর্মকর্তারা সায় দেন। পরে বীজ ও অন্যান্য উপকরণ দিয়ে ধানচাষ করা হয়।

আনোয়ার হোসেন বলেন, এর আগে এই ছাদে আখ লাগানো হয়েছে। আখের ফলন ভালো হওয়ায় ধানচাষের কথা মাথায় আসে। পরীক্ষামূলক উদ্যোগে সফল হওয়ায় খুবই ভালো লাগছে; যা ভবিষ্যতে হয়তো বিভিন্ন অঞ্চলে কিংবা এলাকায় শুরু করা যাবে।

তিনি বলেন, জমিতে ধানচাষের ক্ষেত্রে যে পরিমাণ পোকামাকড়ের বালাই থাকে, ছাদে তেমন একটি নেই। পাশাপাশি বোতলে ধানচাষ করার কারণে মাটির সঙ্গে পানিও ধরে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ছাদের উপর কোনো প্রকার আগাছা না থাকায় দ্রুত সময়ের মধ্যেই ধানের চারাগুলো বেড়ে উঠেছে।

তিনি আরো বলেন, সম্প্রতি সেখানে পাকা ধান কাটা হয়েছে। প্রথম বছরে প্রায় ৫০ কেজির মতো ধান পাওয়া গেছে। এটি বৃহৎ আকারে করলে ফলন আরো বাড়বে।

এ বিষয়ে ইনমাসের প্রশাসনিক কর্মকর্তা মাহাতাব উদ্দিন আল মাহাবুব বলেন, চিকিৎসা কেন্দ্রের পার্শ্ববর্তী চত্বরে সাধারণতও ফুল, ফল ও সবজির চাষাবাদ করা হয়। এতে পরিবেশ সৌন্দর্যের পাশাপাশি আগতদের মনও ভালো থাকে। কিন্তু এবার মাঠে সেটি করা সম্ভব হয়নি। তাই প্রতিষ্ঠানটির পরিচালক নাফিসা জাহান ছাদে বাগান করার বিষয়টি নিয়ে কথা বলেন। প্রথমে আমাদের বিশ্বাসই হয়নি। অনেকে হাসাহাসিও করেছেন। কিন্তু ফলন হওয়ার পর মনে হচ্ছে তার উদ্যোগটি বেশ ভালো ছিল।

তিনি বলেন, ছাদে ধানচাষের বিষয়টি এখন কোনো অংশেই খারাপ লাগছে না। বরং ছাদে ধান চাষের বিষয়টি আমাদের একটা অন্যরকম আনন্দ দিয়েছে। এ ছাড়া ছাদে ধানচাষের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই এটি দেখতে আসছেন।

তেমনই একজন মেডিক্যাল কলেজ সংলগ্ন বান্ধ রোডের বাসিন্দা মুশফিক সৌরভ। যিনি পেশায় একজন সাংবাদিক। সৌরভ বলেন, ভবনের ছাদে প্লাস্টিক বোতলে ধানচাষের বিষয়টি একেবারেই অভিনব। আর এটি করে ডা. নাফিসা জাহান বরিশালে আলোড়ন সৃষ্টি করেছেন। অনেকেই প্রতিদিনই আসছেন তার প্রদর্শনী দেখতে। অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। আমিও এই পদ্ধতিতেই বাড়ির ছাদে ধানচাষের চিন্তা করছি।

জানতে চাইলে ইনমাসেদর পরিচালক ডা. নাফিসা জাহান বলেন, ছাদে এত বড় পরিসরে ধানচাষের কথা দেশের অন্য কোথাও হয়েছে এমনটি শুনিনি। দু-একটা শখ করে অনেকই লাগাতে পারেন, তবে এতগুলো চারা বা ছাদের ওপর এত বড় ধানক্ষেত করার সাহস কেউই করেননি।

নাফিসা জাহান আরো বলেন, আমার এই উদ্যোগের পুরো কৃতিত্ব যারা বাগান পরিচর্যা করেছেন তাদের। তাদের আগ্রহ আমায় আরো বেশি অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজে হাত দেব।

যোগাযোগ করা হলে কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান বলেন, ছাদবাগানের জন্য আমরা সাধারণত ফলমূল, শাকসবজি চাষের জন্য বাড়ির মালিকদের আগ্রহী করে তুলি। কিন্তু ছাদে ধানচাষ একটি নতুন উদ্যোগ। এই উদ্যোগকে কৃষি বিভাগ সাধুবাদ জানায়। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এ পদ্ধতিতে এক শতাংশ জমিতে ৪০ কেজি ধান উৎপাদন হয়।

এই কৃষি কর্মকর্তা বলেন, বাড়ির ছাদে ধান উৎপাদন করতে চায়- এমন ব্যক্তিদের আমরা সাধুবাদ জানাই। কৃষি বিভাগ থেকে এ পদ্ধতিতে ধানচাষে প্রযুক্তিগত যে কোনো ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা