সংগৃহীত
জাতীয়

চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

রুহুল আলম সিদ্দিকী বলেন, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে।

এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। তিনি জানান, সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে। এছাড়া, শ্রমশক্তি রপ্তানি ও অর্থনৈতিক-কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও প্রধান উপদেষ্টা একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা