সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলা, ২ জনের যাবজ্জীবন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যা মামলার রায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজিরটোলা গ্রামের মাজেদ আলীর ছেলে হুমায়ন আলী ও একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম জানান, পূর্ব শক্রতা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বরে ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কস্তুরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হককে গুরুত্বর জখম করে প্রতিপক্ষরা।

এসময় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আজিনুল হক মারা যায়।

ঘটনার পরের দিন ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন আদালত।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা