ছবি: সংগৃহীত
সারাদেশ

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

​ আবুল কাশেম,সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রখালী খালের খননকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর খালে ফিরে এসেছে পানির স্বাভাবিক প্রবাহ। চলতি বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি থাকায় প্রাণ ফিরে পেয়েছে খালটি। এতে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

খালের নতুন প্রাণ ফিরে পাওয়ার আনন্দ উদযাপন করতে বালিয়াটি ইউনিয়ন অংশে আয়োজন করা হয় মনোরম নৌকা বাইচ প্রতিযোগিতার। দীর্ঘদিন পর চন্দ্রখালী খালে পানির প্রবাহ ফিরে আসায় ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি মোহাম্মদ ফজলুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, “দীর্ঘদিন পর আমাদের চন্দ্রখালী খালে এত পানি দেখে আমরা অভিভূত। এখন খালের স্বচ্ছ পানিতে গ্রামের মানুষ গোসল করছেন, মাছ ধরছেন। আজকের নৌকা বাইচ আমাদের মাঝে ঈদের আনন্দ এনে দিয়েছে। এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় রিতা আপার প্রতি আমরা কৃতজ্ঞ।”

প্রাণবন্ত এ নৌকা বাইচের আয়োজন ও পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি বরকত মল্লিক। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। নৌকা বাইচ দেখতে খালের দুই পাড়ে জড়ো হন হাজারো মানুষ। ঢাকঢোলের শব্দ, দর্শকদের উচ্ছ্বাস আর প্রতিযোগীদের প্রাণপণ লড়াইয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। দীর্ঘদিন পর চন্দ্রখালী খালে এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ফিরে আসে হারিয়ে যাওয়া ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা