ছবি: সংগৃহিত
জাতীয়

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা: আমিনুল হক

অনলাইন ডেস্ক

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শনিবার (১ আগস্ট) রাজধানীর পল্লবীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু শিশুদের নয়, অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে এবং শিশুদের মোবাইল-নির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্টসহ বিভিন্ন খেলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে এবং শুধু লিখিত পরীক্ষা নয়, মাঠে ব্যবহারিক মূল্যায়নেরও ব্যবস্থা থাকবে। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে বলে জানান তিনি।

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা মাঠে সময় কাটালে প্রযুক্তি আসক্তি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে, যে লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং খেলার মাঠে প্রবীণদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান, এবং বিশেষ অতিথি হিসেবে সংগঠনের বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা শাখার সভাপতি মো. হায়দার ইসলাম।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্য...

হজের ভাড়া কমাতে সিন্ডিকেট ভাঙা হয়েছে: মন্ত্রী

সামনে হজের বিমান ভাড়া আরও কমতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর...

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

প্রতিবন্ধকতায় থামবে না প্রতিভা: আইসিটিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা