ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রাম আদালতে ঢলে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম আদালতপাড়ায় কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে ডবলমুরিং থানার কনস্টেবল মোজাম্মেল হকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম আদালতের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ।

নিহত কনস্টেবল মোজাম্মেল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। আকস্মিক এই মৃত্যুর খবরে আদালতপাড়ায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে হাসপাতালে ভিড় জমান তার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মরত অবস্থায় দায়িত্বশীল এই পুলিশ সদস্যের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা