সারাদেশ

চট্টগ্রামে হাসনাতকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি বৈষম্যবিরোধীদের একাংশের

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত তিন কমিটি বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। দাবি মানা না হলে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল বাসির নাইম তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি জানান, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হয়েছে। গতকাল ঘোষিত ওই কমিটির সবাইকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।

আবদুল বাসির নাইম আরো জানান, এই কমিটির জন্য হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল দায়ী। দাবি না মানা হলে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক জোবায়ের মানিক ও সিয়াম এলাহী। ঘোষিত কমিটি বাতিল না করলে এবং অন্তর্বর্তী কমিটি গঠন করে অভিযুক্তদের বিচার না করলে মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে চট্টগ্রাম নগরী অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময়।

চট্টগ্রাম নগরী অবরোধের অংশ হিসেবে এরই মধ্যে নগরীর লালখান বাজারের সড়ক অবরোধ করে রেখেছেন বৈষম্যবিরোধীদের একাংশ। এতে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা