সংগৃহীত
আন্তর্জাতিক

গেব্রেয়াসুসের পালানোর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুসের পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দ্য টেলিগ্রাফ সম্প্রতি ভিডিওটি প্রকাশ করে এর পেছনের কারণ ব্যাখ্যা করেছে।

ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। তাতে দেখা যায়, তেদরস আধানম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা তাড়াহুড়ো করে একটি ঘর থেকে অন্যত্র সরে যাচ্ছেন। এ সময় তাদের সবাইকে বেশ চিন্তিত ও হন্তদন্ত ভঙ্গিতে দেখা যায়। তাদের আশপাশের লোকজনও উদ্বিগ্ন হয়ে চারপাশে নজর রাখছিলেন।

টেলিগ্রাফ জানায়, ভিডিওটি ইয়েমেনের সানা বিমানবন্দরের। সেখানে ইসরায়েলের বিমান হামলার সময়কার দৃশ্য ক্যামেরায় উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান এবং তার সহকর্মীদের তাৎক্ষণিক তৎপরতা তাদের অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রেহাই দিয়েছে।

তেদরস আধানম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা একটি ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তেদরস স্বাভাবিক সময়ের মতো সোফায় বসে অপেক্ষা করছিলেন। এ সময় বিমানবন্দরে অস্বাভাবিক ছোটাছুটি ও আওয়াজ লক্ষ্য করে এক সহকর্মী তেদরসের পাশে এসে দাঁড়ান। ওই সহকর্মী ওয়েটিং রুমের বাইরে তাকিয়ে কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলেন। এমন সময় বিস্ফোরণের শব্দে অন্যান্য সহকর্মী ও তেদরসের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তাকে ঘিরে ওয়েটিং রুম থেকে অন্যত্র সরিয়ে নেন। সে সঙ্গে ওই ঘরে থাকা অন্যরাও দ্রুত বেরিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলার খবর নিশ্চিত করে হুতি। ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে। ইসরায়েলের চালানো ওই হামলায় ছয় জন নিহত হয়েছেন।

হুতিদের আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা