ছবি: সংগৃহীত
জাতীয়

গণভোট কবে, জানা যাবে আজ

আমার বাঙলা ডেস্ক

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে আজ। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলন এবং বিশেষ বৈঠকের মধ্য দিয়ে বহুলপ্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এরপর বেলা ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতদিন সাধারণত ব্রিফিং করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট নিয়ে বিরোধ তো তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা