ছবি: সংগৃহীত
সারাদেশ

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া ইউনিয়নের জেলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদর থেকে যাত্রীবোঝাই একটি ইজিবাইক খুলনার দিকে যাচ্ছিল এবং সাতক্ষীরা ‘আগামী’নামে একটি ট্রাক উপজেলার জেলের ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের নুর আলী শেখের স্ত্রী রিনা খাতুন (৩৬)। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম মোড়ল (২৫) মারা যান। নিহত আরেকজনের (পুরুষ) নাম পরিচয় জানা যায়নি।

আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা