রাজনীতি

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

বাঙলা প্রতিবেদক

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের মনে আসন করে নিয়েছেন। সাধারণ গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তোপখানার শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, এনডিপি তার প্রতিষ্ঠা কালিন সময় থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশে আবারও সরকারকে ব্যরথ করার ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী শক্তি ও পতিত ফ্যাসীবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বিভিন্ন জাতীয় সংকট ও ক্রান্তিলগ্নে দেশের মানুষকে একতাবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে দেশ বরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সকল সময়।
এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন গ্রীন পাটির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় এর সাবেক উপ রেজিস্ট্রার মো.মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো.আজগর হোসেন, বাংলাদেশ ন্যাপ এর যুগ্ম মহাসচিব মিতা রহমান প্রমুখ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা