কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
অপরাধ

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে খোরশেদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালায় কালীগঞ্জ পুলিশের একটি অভিযানিক দল। এসময় কাউলিতা পূর্ব পাড়া দেওয়ান বাড়ী মোড় এলাকায় মুদি দোকান থেকে হাতে-নাতে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয় তাকে।

আসামী খোরশেদ জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন এলাকার মৃত করিম শেখের পুত্র। তিনি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক কারবারি হিসেব পরিচিত।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১), ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৬, তারিখ ২৬/০৪/২৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ পুলিশের একটি অভিযানিক দল গত রাতে অভিযান পরিচালনা করে খোরশেদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। মো. আলাউদ্দিন আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা