ফাইল ছবি
লাইফস্টাইল

কমবয়সীদের যেসব কারণে বাড়ছে স্ট্রোক

লাইফস্টাইল ডেস্ক: বয়স্কদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি, এ ধারণা ভুলেও করবেন না। কারণ, সম্প্রতি কমবয়সীদের মধ্যে বাড়ছে স্ট্রোকের ঘটনা। বিশেষজ্ঞদের মতে, কমবয়সীদের বেশি স্ট্রোক হওয়ার কারণ হলো- স্থূলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস।

সিডিসি বলছে, ৭টি স্ট্রোকের মধ্যে অন্তত একটি ১৫-৪৯ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ঘটছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েক দশকে অল্পবয়সীদের মধ্যে স্ট্রোকের হার ও হাসপাতালে ভর্তি হওয়ার হার ৪০ শতাংশেরও বেশি বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘসময় ধরে স্ট্রেসে বা মানসিক চাপে ভুগলে ভাস্কুলার প্রদাহ, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। স্ট্রেস শরীরে যে কোনো কাজে বাঁধা সৃষ্টি করে।

একই সঙ্গে জীবনযাপনে অনিয়ম ও কিছু রোগব্যাধির কারণে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আরও যেসব কারণে কমবয়সীদের মধ্যে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি-

১) ধূমপান:

ধূমপান স্বাস্থ্যের পক্ষে খারাপ হওয়া সত্ত্বেও অনেকেই এই নেশা ত্যাগ করতে পারেন না। এই নেশাই অনেককে ঠেলে দেয় মৃত্যুর মুখে। কমবয়সী অনেকেই ধূমপানে আসক্ত তাই তাদের স্ট্রোকের প্রবণতাও বাড়ছে।

২) দূষণ:

দূষণে ভরা আবহাওয়া স্ট্রোকের অন্যতম কারণ। ন্যানো পার্টিকল, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড নিয়ে গঠিত দূষিত বায়ু।

যখন আমরা নিশ্বাস নিই, তখন এই ক্ষুদ্র কণাগুলো ফুসফুসে ঢোকে। পরে তা আমাদের শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে। শরীরকে ভেতর থেকে দূষিত করে দেয়। যা স্ট্রোকের ঝুঁকিকে বাড়িয়ে তোলে।

৩) জাংক ফুড:

তরুণ প্রজন্মের মধ্যে খাদ্যাভ্যাস সংক্রান্ত নানান সমস্যা দেখা দিচ্ছে। অনেকের খাবার খাওয়ার ব্যবধান অনেক বেশি হচ্ছে। আবার অনেকেই ফাস্টফুডে অভ্যস্ত হয়ে উঠছে। তাই বাড়ছে স্ট্রোকের সমস্যা।

৪) ডায়াবেটিস:

চিকিৎসকদের মতে, ডায়াবেটিস আক্রান্তদের স্ট্রোকের ঝুঁকি থাকে। কর্মক্ষেত্রের চাপ, আধুনিক ব্যস্ত জীবনের জটিলতা হাইপারটেনশনের সমস্যা ডেকে আনছে। ফলে ডায়াবেটিসের সমস্যা দেখা দিচ্ছে। এর থেকেও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। সূত্র: জি নিউজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা