সংগৃহিত
বিনোদন

ওপেনহাইমারের জয়জয়কার

বিনোদন ডেস্ক: ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ পুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লস অ্যাঞ্জেলসে হলিউডের সম্মানজনক পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’র আসর বসেছিল। এ পুরস্কার কারা পেলেন তা জানার জন্য বরাবরের মতো এবারও মুখিয়ে আছেন দর্শকরা।

‘গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড’র পর এবার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এও সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘ওপেনহাইমার’। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য আবারও সেরা পরিচালকের খেতাব লাভ করেছেন ক্রিস্টোফার নোলান।

‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ সেরা সহ অভিনেতার পুরস্কার লাভ করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনি ‘ওপেনহেইমার’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন।

‘পুওর থিংস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পল জিয়ামাটি। ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

ড্রামা সিরিজে সেরার পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। কমেডি সিনেমায় সেরার খেতাব জিতেছে গ্রেটা গারউইগের সিনেমা ‘বার্বি’। ‘দ্য হোল্ডওভার্স’-এর জন্য সেরাসহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা ভাইন জয় র‍্যানডলফ।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমাটি। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছিল থ্রিলার ঘরানার এ সিনোটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা