সারাদেশ

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদকপ্রাপ্ত মরহুম এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৭ এপ্রিল) নগরের একটি রেস্টুরেন্টে এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ফৌজুল আমিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ।

সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্মৃতি সংসদের যুগ্ম-সম্পাদক এডভোকেট মীর মোঃ আজমগীর এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নজরুল ইসলাম। পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান কায়েস।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সভাপতি এডভোকেট রফিক আহমেদ, চট্টগ্রাম জেলা জিপি এডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস. ইউ. এম. নজরুল ইসলাম ও এডভোকেট মোঃ জহুরুল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট তৌহিদ হাসান সিকদার, স্মৃতি সংসদের প্রচার সম্পাদক এডভোকেট মোঃ জাহিদ হোসেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য এডভোকেট বিলকিস আরা মিতু।

সভায় বক্তারা মরহুম এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন ও আইন অঙ্গনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি সুষ্ঠু ও তাৎপর্যপূর্ণ স্মরণসভা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা