আন্তর্জাতিক

এক গরুর দাম ৫৬ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের মিনাস গেরাইসে ৪০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকা) একটি গরু বিক্রি হয়েছে।বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত গরুটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গরুটির নাম ‘ভিয়াটিনা-১৯’। ৫৩ মাস বয়সি এই গরুটির ওজন প্রায় ১ হাজার ১০১ কেজি; যা নেলোর জাতের অন্যান্য গরুর গড় ওজনের দ্বিগুণ। ‘ভিয়াটিনা-১৯’- তার সুন্দর সাদা পশম, আলগা ত্বক এবং কাঁধে একটি লক্ষণীয় কুঁজ থাকার জন্য অনান্য গরুর চেয়ে আলাদা।

বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি টেক্সাসের ফোর্ট ওর্থে ‘চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘ভিয়াটিনা-১৯’ মিস সাউথ আমেরিকা জিতেছে। প্রসঙ্গত, এটি একটি মিস ইউনিভার্স-ধাঁচের গরু প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের ষাঁড় এবং গরু একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে। ‘ভিয়াটিনা-১৯’ এই প্রতিযোগিতার তার পেশির ব্যতিক্রমী গঠন এবং বিরল জেনেটিক বংশ হওয়ায় জয়ী হয়েছেন।

নেলোর জাতের গরু গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুপরিচিত। এই কারণে, প্রজনন কর্মসূচির জন্য বিশ্বব্যাপী ভিয়াটিনা-১৯ এর ভ্রূণের চাহিদা বেশি।

পশুচিকিৎসক লরানি মার্টিন্স বলেন, ‘ভিয়াটিনা-১৯’ এখন পর্যন্ত অর্জিত পরিপূর্ণতার সবচেয়ে কাছাকাছি। এটি একটি সম্পূর্ণ গরু। মালিকরা একটি সম্পূর্ণ গরুর যা যা বৈশিষ্ট্য খোঁজে তার সবই এতে আছে।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির তথ্য অনুসারে, ব্রাজিল এখন বিশ্বের বৃহত্তম নেলোর গরুর প্রজননকারী দেশ এবং এই জাতটি আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশে রপ্তানি করা হয়েছে।

ভিয়াটিনা-১৯ নেলোর জাতের অন্তর্গত, যা ওঙ্গোল জাত নামেও পরিচিত, প্রথম ১৮০০ সালে ব্রাজিলে আনা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে এই পেশীবহুল জাতটি ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলা থেকে উদ্ভূত হয়েছিল এবং খ্রিস্টীয় যুগের প্রায় ২০০০ বছর আগে আর্যরা প্রথম এটি প্রবর্তন করেছিল।

ব্রাজিলের বেশিরভাগ গবাদি পশু নেলোর জাতের। এগুলো মাংসের জন্য পালন করা হয়। মার্কিন কৃষি বিভাগের মতে, ব্রাজিলে প্রায় ২৩০ মিলিয়ন গরু রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা