ছবি: সংগৃহীত
রাজনীতি

একাত্তরের অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই।’

সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সে সময় মির্জা ফখরুল বলেন, ‘৭১ এ যুদ্ধ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে চেতনা ধারণ করতে চেয়েছিলাম, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে।’

দেশের বেকারত্ব সমস্যার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেকার সমস্যা দূর করা হবে, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। পর্যাক্রমে বাড়ানো হবে।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আর পদ্ধতি আগামী পার্লামেন্টের ওপর ছেড়ে দেন। কেননা এখন জনগণ পিআর পদ্ধতি বোঝে না।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে কাজ ছিল স্বস্তিদায়ক: সাবিলা

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা