সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলকে পারমাণবিক বোমার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বের উদ্বেগকে আবারও বাড়িয়ে দিয়েছেন। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মাঝে অস্তিত্ব হুমকির মুখে পড়লে ইরানের পারমাণবিক বোমা বানানো ছাড়া কোনও উপায় থাকবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

দেশটির পারমাণবিক মতবাদে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন কামাল খারাজি। তিনি বলেছেন, যদি ইরানের অস্তিত্ব ইসরায়েলের দ্বারা হুমকির মুখে পড়ে তাহলে ইরান পারমাণবিক মতবাদে পরিবর্তন আনবে।

খারাজি বলেন, ‘‘আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনও সিদ্ধান্ত নেই। কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনও উপায় থাকবে না।’’

গত এপ্রিলের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের ভূখণ্ডকে সরাসরি লক্ষ্য বানিয়ে শত শত বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই হামলা-পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মাঝে উত্তেজনা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়।

পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধে আয়াতুল্লাহ আলি খামেনির পূর্ববর্তী ফতোয়া সত্ত্বেও ২০২১ সালে ইরানের গোয়েন্দা মন্ত্রীর দায়িত্ব পালন করা খারাজি বলেন, বহিরাগত— বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের কারণে ইরানের পারমাণবিক অবস্থানের পুনর্মূল্যায়ন করা হতে পারে।

তিনি বলেন, ‘‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী শাসকের (ইসরায়েল) আক্রমণ হলে আমাদের প্রতিরোধ ক্ষমতাও পরিবর্তিত হবে।’’ ইরান-ইসরায়েলের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাথে তেহরানের যুক্ত হওয়ার প্রচেষ্টায় মিশ্র ফল দেখা গেছে।

ইরানের পারমাণবিক কর্মকর্তাদের সাথে আইএইএ প্রতিনিধিদের আলোচনাকে ইতিবাচক এবং ফলপ্রসূ হিসাবে বর্ণনা করা হলেও বাস্তব অগ্রগতি অধরা রয়ে গেছে। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছেন। একই সঙ্গে এই বিষয়ে ইরান যথাযথ সহযোগিতা না করায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

গত বছর ইরানের অজ্ঞাত এক স্থানে পাওয়া ইউরেনিয়াম কণার তদন্তে সহায়তা ও দেশটিতে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের সরঞ্জাম পুনরায় স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। কিন্তু ইরানের এমন আশ্বাসের পর এই কার্যক্রমে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছে আইএইএ।

গ্রোসি বলেন, ‘‘বর্তমান অবস্থা আমার কাছে একেবারে অসন্তোষজনক। আমরা প্রায় অচলাবস্থার মধ্যে আছি এবং এটি পরিবর্তন করা দরকার।’’

ইরানি কর্মকর্তাদের সাথে গ্রোসির আলোচনার সময় উভয়পক্ষই ২০২৩ সালের চুক্তিকে সহযোগিতার জন্য একটি সম্ভাব্য কাঠামো হিসাবে স্বীকার করলেও এর বাস্তবায়নের গতি ধীর হয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা