ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, নেতৃত্বে ভ্যান্স ও রুবিও: ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন এখন সরাসরি আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৪ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সমঝোতা প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর উজ্জ্বল সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের আলোচনা চলছে। জেডি ভ্যান্স, মার্কো রুবিও এবং আরও কয়েকজন যোগ্য ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন।’ গত শুক্রবার যুদ্ধবিরতি নিয়ে নিজের অনীহার কথা জানালেও কেন এখন অবস্থান পরিবর্তন করলেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরান এখন আমাদের সঙ্গে কথা বলছে এবং তারা বাস্তবসম্মত আচরণ করছে।’

আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহের হামলায় ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, ‘বিপক্ষ শক্তি এখন চুক্তি করতে মরিয়া। তাদের নৌবাহিনী এখন প্রায় অস্তিত্বহীন, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এটাই তাদের বড় সমস্যা।’

চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট বলেন, ‘প্রধান শর্ত একটাই—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান ইতিমধ্যেই এই শর্তে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। আর আমি গতকালও বলেছি, আমাদের এক, দুই এবং তিন নম্বর শর্ত হলো—তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা তাতে রাজি হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের জেরে ইতিমধ্যে কয়েক হাজার প্রাণহানি ঘটেছে। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই তৎপরতা যুদ্ধের একটি ‘অফ-র‍্যাম্প’ বা প্রস্থানের পথ হিসেবে দেখা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা