ছবি-সংগৃহীত
আর্টস

ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’ অ্যাওয়ার্ডস পেলেন রায়হান রবিন

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪’ এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার (ডিজিটাল) মো. রায়হান উল্লাহ্ রবিন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়।

একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত জাহান।

গণমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সীদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়াং প্রফেশনালস ইনিশিয়েটিভ’- এর আওতায় এই পুরস্কার দিয়ে থাকে।

এ বছর অ্যাডভার্টাইজিং, ডেটা, নিউজরুম, রিডার রেভিনিউ, লিডারশিপ এবং প্রোডাক্ট- এই ছয় ক্যাটাগরিতে বিশ্বের ১৮ টি দেশের ২৭০ জন প্রতিযোগীর মধ্য থেকে পুরস্কার পেয়েছেন ৩০ জন।

পুরস্কার হিসেবে প্রত্যেকে পাবেন ইনমার এক বছরের সদস্যপদ, দুটি মাস্টারক্লাস ট্রেনিং এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেলজিয়ামে অনুষ্ঠিতব্য ‘ইনমা মিডিয়া ইনোভেশন উইক’-এ অংশগ্রহণের আমন্ত্রণ।

এবি/এইচএন

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা