ছবি: সংগৃহীত
খেলা

আফগানিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর সিরিজেও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যদিও শুরুটা হয়েছে হতাশার। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে পিছিয়ে পড়েছে মিরাজরা।

ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ শনিবার (১১ অক্টোবর) মাঠে নামছে মিরাজ-তাসকিনরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার।

মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ম্যাচে ৪০ রান কম হয়েছে বলে মনে করেন অধিনায়ক মিরাজ। তবে পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন টাইগার অধিনায়ক, ‘আমি আত্মবিশ্বাসী। পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে। আমরা এই উইকেটে ৪০ রান কম করেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা