সংগৃহীত ছবি
শিক্ষা
প্রশ্নফাঁস

অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁসের ঘটনায় অপরাধ প্রমাণ হলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত জানিয়ে কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, যে অপরাধের অভিযোগ উঠেছে, তা যদি প্রমাণ হয়; তাহলে পিএসসির এখতিয়ারে আছে—এমন সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসি ভবনে নিজ কার্যালয়ে তিনি এ আশ্বাস দেন।

একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে ১২ বছর ধরে বিসিএসে ও অন্যান্য পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এখন সব পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়গুলো তদন্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিভিতে প্রচারিত ওই প্রতিবেদনের পুরোটা আমরা তদন্ত কমিটিকে দিয়েছি। তারা সবটা নিয়েই তদন্ত করবে।’

‘তারপরও একটা বিষয় থাকে যখন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা তাৎক্ষণিক যদি সামনে আসে; তাহলে ব্যবস্থা নেওয়া সহজ হয়। কিন্তু ১২ বছর ধরে যেসব পরীক্ষা হয়েছে, সেগুলো নিয়ে তখন একটি অভিযোগও আসেনি। এখন এতদিন পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের তদন্তের মধ্যে সব বিষয়গুলো থাকবে।’

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা