সংগৃহীত
বাণিজ্য

সৌদি বিনিয়োগকারীদের সহায়তা দেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা প্রদান করবে।

গত বৃহস্পতিবার ফেডারেশন অব সৌদি চেম্বার এন্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদীর সাথে বৈঠকে একথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এফবিসিসিআই সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক সহযোগিতায় সৌদি আরব সবসময় পাশে থেকেছে।

আমাদের প্রায় ২৬ লাখ রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভীত মজবুত করছেন। বেসরকারি খাতের পক্ষ থেকে এফবিসিসিআই সবসময় সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন।

মাহবুবুল আলম বাংলাদেশের সম্ভাবনাময় খাতে সৌদি কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, আসবাবপত্র, সিরামিক, হিমায়িত খাদ্য, স্বচ্ছ পানির মাছ, হালাল খাবার, মশলা, চামড়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। এই খাতগুলোতে বিনিয়োগের মাধ্যমে সৌদি ব্যবসায়ীরা অনেক লাভবান হতে পারেন।

এছাড়াও ব্যাংকিং ও আর্থিক খাতে বিনিয়োগের পাশাপাশি ক্লিন এনার্জি, অবকাঠামো, অটো পার্টস ম্যানুফ্যাকচারিং, আবাসন শিল্প, আইটিতে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান মাহবুবুল আলম। বাংলাদেশ থেকে আরও দক্ষ মানবসম্পদ নিতে সৌদি আরবকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদী এসময় বলেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেরই ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে"।

চলতি বছরের মার্চে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে সৌদি ব্যবসায়ী দলের এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশে বিজনেস সামিট ২০২৩ এ অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন সৌদি চেম্বারের ভাইস চেয়ারম্যান।

গত মার্চ মাসে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩ এ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল গঠিত হয়। এরই ধারাবাহিকতায় রিয়াদে বৃহস্পতিবার দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে জ্বালানি, আইটি, স্বাস্থ্যসেবা, পর্যটন, খাদ্যপণ্য, লজিস্টিকস, পোশাক শিল্প, ম্যানুফ্যাকচারিং, ইত্যাদি অগ্রাধিকার খাত চিহ্নিত করে পারস্পরিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ঐক্যমত্য প্রকাশ করা হয়।

যৌথ বিজনেস কাউন্সিলে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং ফেডারেশন অফ সৌদি চেম্বার এন্ড কমার্সের পক্ষে ওআয়াদ আল আমরি নেতৃত্ব দেন। পরে রিয়াদ চেম্বার অব কমার্সের সহযোগিতায় বিটুবি ম্যাচ মেকিং সেশন অনুষ্ঠিত হয়।

এসময় এফবিসিসিআই'র সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. খায়রুল হুদা চপল, মো. মুনির হোসেন, পরিচালক মো. হাবিব উল্লাহ ডন, হাসিনা নেওয়াজ, খন্দকার রুহুল আমিন, মূনাল মাহবুব, মো. আলী হোসেন শিশির, মো. এনায়েত উল্লাহ, বি এম সোহেব, সহিদুল হক মোল্লা, সৈয়দ মো আবু বক্কর, ফখরুস সালেহীন নাহিয়ান, সালমা হোসেন এশ, মো আমীর হোসাইন নুরানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা