ফাইল ফটো
খেলা

বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো আফগানিস্তান।

আজ সকালে সুপার এইটে গ্রুপ-১এর শেষ ম্যাচে আফগানিস্তান বৃষ্টি আইনে ৮ রানে হারিয়েছে বাংলাদেশকে। বিশ^কাপের মঞ্চে এই প্রথমবার আফগানদের কাছে হারলো টাইগাররা। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে সেমিতে উঠে আফগানরা। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকায় বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। সুপার এইটে ৩ ম্যাচের সবগুলোতে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ^কাপ শেষ করলো বাংলাদেশ। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই সেমি নিশ্চিত করেছে ভারত।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রান করে আফগানিস্তান। জবাবে বৃষ্টি আইনে ১৯ ওভারে ১১৪ রানের সহজ টার্গেটে ৭ বল বাকী থাকতে ১০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাবধানে ইনিংস গড়ার চেষ্টা করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। পাওয়ার প্লেতে ২৭ রান তুলতে পারেন দুই ওপেনার। এরমধ্যে পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বলে ইব্রাহিমের ক্যাচ ফেলেন তাওহিদ হৃদয়।

নবম ওভারে আফগানিস্তানের রান ৫০ স্পর্শ করেন গুরবাজ ও ইব্রাহিম। এবারের বিশ্বকাপে এই নিয়ে চার বার অন্তত ৫০ রানের জুটি গড়লেন গুরবাজ-ইব্রাহিম। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এই প্রথম কোন জুটি চার বার অন্তত ৫০ রান স্পর্শ করলো।

১১তম ওভারে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন স্পিনার রিশাদ হোসেন। লং অফে তানজিম হাসানকে ক্যাচ দেন ২৯ বলে ১৮ রান করা ইব্রাহিম। এবারের বিশ্বকাপে গুরবাজ-ইব্রাহিম জুটি সর্বমোট ৪৫৫ রান করেছেন। বিশ^কাপের ইতিহাসে এক আসরে যেকোন উইকেট জুটিতে যা সর্বোচ্চ।

ইব্রাহিমের আউটের পর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে ব্যর্থ হয় আফগানিস্তান। ৩৯ বল পর ১৪তম ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় আফগানরা। এরমধ্যে একটি মেডেন ওভারও নেন পেসার তাসকিন আহমেদ।

১৬তম ওভারে দলীয় ৮৪ রানে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন পেসার মুস্তাফিজুর রহমান। তিন নম্বরে নামা ওমরজাইকে ১০ রানে শিকার করেন ফিজ। ১৭তম ওভারে জোড়া উইকেট তুলে নেন রিশাদ। ৩টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৪৩ রান করা গুরবাজকে এবং গুলাবাদিন নাইবকে ৪ রানে ফেরান রিশাদ।

পরের ওভারে মোহাম্মদ নবিকে ১ রানে আউট করেন তাসকিন। ফলে ১৮ ওভার শেষে আফগানিস্তানের রান দাঁড়ায় ৫ উইকেটে ৯৯। মুস্তাফিজের করা ১৯তম ওভারে ১ রানের বেশি নিতে পারেনি আফগানরা। তবে তানজিম হাসানের করা শেষ ওভারে ২টি ছক্কায় আফগানিস্তানকে ১৫ রান এনে দেন অধিনায়ক রশিদ খান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রানের মামুলি সংগ্রহ পায় আফগানরা। ৩টি ছক্কায় ১০ বলে অপরাজিত ১৯ রান করেন রশিদ। আফগান ইনিংসে ডট বল ছিলো ৬৬টি ।

বাংলাদেশের পক্ষে রিশাদ ৪ ওভারে ২৬ রানে ৩টি উইকেট নেন। এবারের আসরে মোট ১৪ উইকেট শিকার করে সাকিবের রেকর্ড ভেঙ্গেছেন রিশাদ। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪ উইকেটের মালিক এখন রিশাদ। ২০২১ সালে সাকিব ও এবারের আসরে ১১ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন তানজিম।

আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৬ রানের টার্গেট ১২ দশমিক ১ ওভারে স্পর্শ করলেই সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। এমন সমীকরণ সাথে নিয়ে ইনিংসের প্রথম ওভারেই লিটন দাসের ১টি করে চার-ছক্কায় ১৩ রান পায় টাইগাররা। পরের ওভারে পেসার ফজলহক ফারুকির বলে লেগ বিফোর আউট হন রানের খাতা খুলতে না পারা আরেক ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ চার ইনিংসে তৃতীয়বারের মত শূণ্যতে ফিরলেন তানজিদ। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিনবার শূণ্যতে আউটের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এবারের আসরে তিনবার শূণ্যতে ফিরেন উগান্ডার রজার মুকাসা।

তৃতীয় ওভারে জোড়া উইকেট হারানোর ধাক্কা খায় বাংলাদেশ। পেসার নাভিন উল হকের চতুর্থ বলে মিড উইকেটে নবিকে ক্যাচ দেন ৫ বলে ৫ রান করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অধিনায়কের বিদায়ে ক্রিজে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই বোলার নাভিনকে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন সাকিব। ১২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম ডাক মারলেন সাকিব।

২৩ রানে ৩ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন লিটন ও সৌম্য। ২২ বলে ২৫ রান যোগ করে উইকেটে সেট হন তারা। সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ। ১০ বলে ১০ রান করা সৌম্যকে দারুন ডেলিভারিতে বোল্ড করেন রশিদ।

সৌম্যর পর আরও ৩ উইকেট নিয়ে বাংলাদেশের মেরুদন্ড ভেঙ্গে দেন রশিদ। তাওহিদ হৃদয়কে ১৪, মাহমুদুল্লাহ রিয়াদকে ৬ ও রিশাদকে শূণ্যতে বিদায় দেন রশিদ। এতে ১১ ওভারে ৮০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

১২ দশমিক ৪ ওভারের পর বৃষ্টিতে তৃতীয়বারের মত বাংলাদেশের ইনিংসে খেলা বন্ধ হলে, বৃষ্টি আইনে জিততে ১৯ ওভারে ১১৪ রানের নতুন টার্গেট পায় টাইগাররা। আর ১২ দশমিক ১ ওভার শেষে ৭ উইকেটে ৮৩ রান তুলতে পারায় বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।

সপ্তম উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ২০ বলে ১২ রান তুলেন লিটন ও তানজিম। ১৫তম ওভারে প্রথম বোলিংয়ে এসে দলীয় ৯২ রানে তানজিমকে ব্যক্তিগত ৩ রানে আউট করেন পেসার গুলবাদিন নাইব।

এরপর নবম উইকেটে তাসকিনকে নিয়ে ২০ বলে ১৩ রান যোগ করে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন এক প্রান্তে আগলে লড়াই করা লিটন। ১৮তম ওভারের চতুর্থ বলে তাসকিনকে ২ রানে বোল্ড করে বাংলাদেশের নবম উইকেটের পতন ঘটান নাভিন।

পরের ডেলিভারিতে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজকে লেগ বিফোর আউট করে দলের জয় নিশ্চিত করে আফগানিস্তানকে সেমিফাইনালে তুলেন নাভিন। আফগানদের জয়ে সুপার এইট থেকে বিশ^কাপ শেষ করে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়াও।

১৭ দশমিক ৫ ওভারে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেও, বাংলাদেশের হার রুখতে পারেননি লিটন।

আফগানিস্তানের নাভিন ২৬ রানে ও রশিদ ২৩ রানে ৪টি করে উইকেট নেন। এ ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ৪ উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিবকে ছাড়িয়ে গেছেন রশিদ। সাকিব আটবার ও রশিদ ৯ বার ইনিংসে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন নাভিন।

আগামী ২৭ জুন ত্রিনিদাদে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা