সংগৃহীত
জাতীয়

অবাক লাগে বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি: প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না।


বুধবার (৩০ আগষ্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন।

তিনি বলেন, পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।

সরকার প্রধান ১৫ আগস্ট জন্মদিন পালনের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া বেঈমান ও বিশ্বাসঘাতক বলে ১৫ আগস্ট জন্মদিন পালন করে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা