ছবি: সংগৃহিত
জাতীয়

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। তিনি জানান, নতুন প্রজন্মের কাছে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, এআই ও রোবোটিক্স (বিইএআর) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এ খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর বিকাশে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে এমন এক সময়ে প্রবেশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি গড়ে তুলছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে তিন হাজারের বেশি বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপের বিভিন্ন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন, যা দেশের সম্ভাবনারই প্রতিফলন।

তিনি জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। পাশাপাশি চলতি বাজেটে এ শিল্পের কাঁচামাল আমদানির ওপর আরোপিত সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে দেশীয় শিল্পের বিকাশ আরও ত্বরান্বিত হয়।

আমার বাঙলা/ তালাহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্যোগ পরবর্তি পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের সাহায্যের প্রয়োজন

বৈশ্বিক উষ্ণতায় নেপালের অবদান অতি অল্প থাকা স্বত্বেও, প্রতিনিয়ত তাঁর অকাল পরি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

দুর্যোগ পরবর্তি পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের সাহায্যের প্রয়োজন

বৈশ্বিক উষ্ণতায় নেপালের অবদান অতি অল্প থাকা স্বত্বেও, প্রতিনিয়ত তাঁর অকাল পরি...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা