সংগৃহিত
মতামত

তরুণ সমাজের কাছে অজানা ২১ ফেব্রুয়ারি

অন্তরা আফরোজ: মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা। গানটি মূলত গাওয়া হয় ২১ ফেব্রুয়ারি এই দিনে। ২১ ফেব্রুয়ারি, কথাটা শুনলেই কেমন যেন মনে ভেতর আলাদা একটা অনুভূতি কাজ করে। পৃথিবীর একমাত্র জাতি আমরাই যারা কিনা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তারই প্রেক্ষাপটে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ভাষা শহীদের এই আত্মত্যাগের কারণে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেয়ার পর থেকে বাংলাদেশের নাম ও এই ভাষার উপর প্রবল ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। বাংলাদেশের জনগণের কাছে গৌরবজ্জল একটি দিন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। মূলত বাঙালি জাতি তার মাতৃভাষা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই দিনটিকে মর্মান্তিক ও গৌরবজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন হিসাবে ইতিহাসের পাতায় চিহ্নিত করেছে।

কিন্তু কথা হচ্ছে ভাষা আন্দোলনের অনেক তথ্য আজও তরুণ প্রজন্মের কাছে অজানা। অনেকে জানেও না দিনটি ঠিক কি দিবস হিসাবে পালিত হয়। আমার এই লেখাটির মূল উদ্দেশ্যই হলো ভাষা আন্দোলের ইতিহাস সম্পর্কে জানা একইসাথে বাঙালি জাতি প্রতিষ্ঠিত হবার ইতিহাস এই প্রজন্মের সামনে দিনটিকে তুলে ধরা। তাদেরকে এই ব্যাপারে জানানোই মুলত এই লেখার মূল উদ্দেশ্য।

সেদিন ছিলো বৃহস্পতিবার, বাংলা সনের ৮ ফাল্গুন। ঢাবির শিক্ষার্থীরা সকালে রাজপথে বেরিয়ে পড়ে। তৎকালীন পুলিশ সে সময় তাদের উপর গুলি চালায়। আর সেই গুলিতে আবদুস সালাম,আবদুল জব্বার, আবদুল বরকতসহ আরও বেশ কয়েকজন সে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনার পরের দিন ২২ ফেব্রুয়ারী পুনরায় সাধারণ মানুষ রাজপথে বেরিয়ে পড়ে। পরবর্তীতে এসকল প্রাণ দেয়া শহীদের জানাজায় ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে অংশগ্রহণ করে। দেশের জন্য প্রাণ দেয়া এসকল শহীদের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে ২৩ ফেব্রুয়ারি রাতেই ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে একটি স্মৃতি স্তম্ভ গড়ে তোলেন। একইসাথে ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সরকার তা ভেঙ্গে দেয়। যা কিনা পরবর্তীতে আরও বেগবান হয়ে ওঠে। ১৯৫৪ সালের ৯ মে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করার পর গণ পরিষদের একটি অধিবেশনে বাংলাকে সে সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। ইতিহাস ঘাটলে দেখা যায়, ১৯৯৮ সালে কানাডায় ভ্যানকুভার শহরে বসবাসরত রফিকুল ইসলাম এবং আবদুস সালাম নামের দুই বাঙালি উদ্যোক্তা হিসাবে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার আবেদন জানায়। ঠিক এর পরের বছরেই ১৭ নভেম্বর জাতিসংঘ প্যারিসে অনুষ্ঠিত এক অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেয়। ওই ঘোষণার পরপরই ২০০০ সালের ২১ তারিখ থেকে জাতিসংঘের সদস্য সমূহে যথাযথভাবে এই দিবস পালিত হয়ে থাকে। তথ্যমতে, ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫ তম অধিবেশনে জানানো হয়, প্রতিবছরের এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে জাতিসংঘ। যা কিনা পরে এ প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ করা হয়। যতদিন বাঙালি জাতির ইতিহাস এই পৃথিবীতে সমুন্নত থাকবে ঠিক ততোদিন এই জাতি মহান এই দিনটিকে মনে রাখবে। কিন্তু তরুণ সমাজের কাছে বাঙালি জাতির এই ইতিহাস আজও অজানা। তারা জানেও না এই অজানা ইতিহাসের আসল কারণ কি। আর কেনোই বা এই দিনটি অন্য দিনের থেকে গুরুত্বের সাথে পালন করা হয়। ২১ফেব্রুয়ারি শুধু একটা দিন না। ইতিহাসে ঘটে যাওয়া নানার অজানা সব কাহিনী এই দিনটি বহন করছে। তাই তরুণ সমাজের উচিত ইতিহাস সম্পর্কে যেমন নিজেরা জানা তেমনি অন্যদেরকেও জানানো।

লেখক : শিক্ষার্থী, তেজগাঁও কলেজ, ঢাকা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা