সংগৃহীত
আন্তর্জাতিক

আফগানিস্তানে শিলাবৃষ্টি-ভারী বর্ষণ, ২৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর আল জাজিরার

দেশটির পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার জানিয়েছেন, ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জন মারা গেছেন ও ছয় জন আহত হয়েছেন।

কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত আট জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যায় চার জন নারী ভেসে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র এক জন জীবিত আছেন। এ ছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবিৃতিতে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি।

গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ মারা যায় এবং কৃষিজমি ডুবে যায়। দেশটিতে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা