সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্তে ৩ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দেশটির পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেলিক্প্টারের সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন এক দমকল কর্মকর্তা। খবর এএফপির।

স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বের পুণে শহরের উপকণ্ঠে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।

দমকলের প্রধান কর্মকর্তা দেভেন্দ্র পোটফোরি বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় দুই পাইলট এবং এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

পোটফোরি জানান, যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন তারা হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় হেলিকপ্টারটির বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এসব মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হেলিকপ্টারটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি কাটানোর ৭ প্রাকৃতিক উপায়

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা